News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বন্দরে মাদক ব্যবসায়ী ও নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৪৪ পিএম বন্দরে মাদক ব্যবসায়ী ও নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০

বন্দরে ৫ পুড়িয়া হেরোইন সহ মোক্তার হোসেন (৪৮) নামে মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মোক্তার বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ লাহন মিয়ার ছেলে। থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গত বৃহস্পতিবার ( ৭ মে) বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার দেউলী চৌরাপাড়াস্থ উল্লেখিত মাদক কারবারি বসত বাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  থানা পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানায় আরো একটি  মাদক মামলা রয়েছে।

এদিকে বন্দরে   ৩ নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগরস্থ সোনাচড়া এলাকার তোফাজ্জল আহাম্মেদ ওরফে মনা ড্রাইভারের ছেলে আদম পাচার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২২), একই থানার চিড়াইপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন হোসেন (৩৭), একই থানার চাপাতলী এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে কবির হোসেন (৪৫), একই থানার লাঙ্গলবন্ধ এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে রবি (৪৫), নবীগঞ্জ কদমতলী এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে লোকমান হোসেন (৪০), চাপাতলী এলাকার মৃত সাহেব আলী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কাওসার (৩৭), গোবিন্দকুল এলাকার ইদ্রিস আলী মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইরানী বেগম (৩০), একই থানার বিবিজোড়া এলাকার কবির হোসেনের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহানাজ বেগম (৩৮), বারপাড়া এলাকার মালেক মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুমি আক্তার (২৮) ও সোনাচড়া এলাকার বাদল মিয়ার ছেলে ওমর ফারুক (২৯)। ধৃতদের শুক্রবার (৮ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।