News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে কৃষিতে রপ্তানি বৃদ্ধির প্রত্যাশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৮:০৬ পিএম নারায়ণগঞ্জে কৃষিতে রপ্তানি বৃদ্ধির প্রত্যাশা

নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি গ্রহণের জন্য পার্টনার ফিল্ড স্কুলে কংগ্রেসে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় হাইস্কুলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামে কৃষি কর্মকর্তাদের সাথে ৭০ জন কৃষক, কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিসোর্স পারসন হিসেবে  উপস্থিত ছিলেন উপপরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছাম্মৎ রুপালী খাতুন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাজ্জাক উল্লাহ পাটোয়ারী, মামুন ইসলাম প্রমুখ। সংগঠক এর দায়িত্ব পালন করেন কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন।

মাহমুদা হাসনাত বলেন, আমরা শুধু কৃষি উৎপাদন করবো আর নিজেরা খাব বিষয়টা এমন নয়। এ ধরনের কর্মশালার মাধ্যমে আমাদের লক্ষ্য কৃষিকে বাণিজ্যিক করণের পাশাপাশি যাতে বিদেশেও রপ্তানি করতে পারি।