News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

গলাচিপয়া রূপার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:৩০ পিএম গলাচিপয়া রূপার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড টিএনটি কলোনী রুপার বাড়ির মাঠ এলাকায়

ডাকাতি প্রস্তুতিকালে মোঃ রাব্বি (২২) ও সাাব্বির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা সক্রিয় ডাকাত, ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ীর জড়িত। তারা এবং তার অন্যান্য সহযোগীর মাধ্যমে ফতুল্লা থানাসহ দেশের বিভিন্ন যায়গায় ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ক্রয় বিক্রয় করে ত্রাসের রাজত্ব কায়েম এবং দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে। ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ।

১৭ মে বিকেলে ওই অভিযান চলে।