News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহিষ নেতানিয়াহুকে ৬ লাখ টাকায় কিনলেন ঢাকার ক্রেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১০:২৮ পিএম মহিষ নেতানিয়াহুকে ৬ লাখ টাকায় কিনলেন ঢাকার ক্রেতা

এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের পরে  ভাইরাল হওয়া নেতানিয়াহু বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। ডোনাল্ড ট্রাম্পের মতো এটিও যাবে রাজধানী ঢাকায়। ইতোমধ্যে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৭০০ কেজি ওজনের মহিষ ডোনাল্ড ট্রাম্পটিকে ক্রেতার নিজ বাড়ি পুরাতন ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে মহিষ নেতানিয়াহু এখনো বন্দর উপজেলার এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মে রয়েছে। শুক্রবার ফার্মটিতে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে না পেয়ে দর্শনার্থীরা হতাশ হলেও 'নেতানিয়াহু'কে দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভীড়।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের বহুল আলোচিত ভাইরাল গোলাপী কালারের এলভিনো জাতের মহিষটির ওজন ৭০০ কেজির ন্যায়। মহিষটির গায়ের রং এবং চুলের স্টাইলের কারণে ফার্মটির মালিক এর নাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে রেখেছিল। আদর করে রাখা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কারণেই মহিষটি আলোচনায় এসেছে। ডোনাল্ড ট্রাম্পের বেড়ে উঠা নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে। তবে ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে কিনে আনা হয়। রাজধানী পুরাতন ঢাকার এক ক্রেতা এখান থেকে আরো ২০ দিন আগে মহিষটি ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন। ভাইরাল হওয়া মহিষটিকে গত শুক্রবার ক্রেতার পুরাতন ঢাকার নিজ বাড়িতে ডেলিভারী দেয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

এদিকে নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটলে মহিষ নেতানিয়াহু ভাইরাল হয়। এই নেতানিয়াহুর ওজন ৭৬০ কেজি। এই মহিষটিকে দেখতেও প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভীড়।

ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, এলভিনো জাতের ৭৬০ কেজি ওজনের মহিষ নেতানিয়াহু ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। এটি রাজধানী ঢাকার এক ক্রেতা ক্রয় করেছে। ঈদের আগে নিয়ে যাবেন।