ফতুল্লার শিয়াচর থেকে ১ কেজি ৫ শত গ্রাম গাঁজা সহ কামাল হোসেন (৫২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার দক্ষিণ শিয়াচরস্থ মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে গাজাঁ কামাল হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত দুইটায় ফতুল্লার দক্ষিণ শিয়াচরস্থ মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ কেজি ৫ শত গ্রাম গাঁজা সহ কামাল হোসেনকে আটক করে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত কামাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।






































আপনার মতামত লিখুন :