News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০২:৫০ পিএম সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর অতিক্রান্ত হয়েছে আরও দুই মাস আগে। দীর্ঘ এ সময়ের সাড়ে এগারো বছর ছিল শেখ হাসিনার শাসনামল, দেড় বছর অন্তর্বর্তী সরকার আর এখন চলছে বিএনপির শাসনামল। সরকারের পর সরকার বদল হলেও বিচার হয় না। অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু হয় না। ত্বকী হত্যা দেশে বিচারব্যবস্থার একটি প্রতীকী নগ্ন-উদাহরণ। সরকার বদলালেও দেশে বিচারহীনতার চরিত্র বদলায় না।  

ত্বকী হত্যার বিচারের দাদিতে আগামী ২২ মে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে “ত্বকী সমাবেশ”এর আয়োজন করা হয়েছে। সমাবেশে থাকবে প্রতিবাদী কথা, কবিতা, গান, নাটক, ছবিআঁকা ও পারফর্মিং আর্ট। এই সমাবেশে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, শিল্পীগণ উপস্থিত থাকবেন।