News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:০৫ পিএম বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ডাকাতরা হলো বন্দর থানার রেলী আবাসিক এলাকার বাবুলের ছেলে ডাকাত গোলাম মোস্তফা (২০) ও একই থানার আমিন আবাসিক এলাকার  মৃত ফজু মিয়ার ছেলে মো. মাসুম (২০)।

বন্দর থানার এএসআই সৈয়দ হোসেন বাদী হয়ে ধৃত ডাকাতদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন।

ধৃতদের উল্লেখিত মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (২০ মে) ভোরে বন্দর থানার শাহীমসজিদ এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোররাত তিনটার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল বন্দরের শাহী মসজিদ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে গোলাম মোস্তফা ও মাসুম নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রামদা ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বন্দর থানার এএসআই সৈয়দ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ৫-৬ জন পালিয়ে যায়। পলাতক ডাকাতদের  গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।