বন্দরে নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার চাঁনপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রোজিনা বেগম (৪৫), বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার বিবেক চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৩৮), বন্দর থানার সিএসডি এলাকার মোতালেব মিয়ার ছেলে লাভলু (৪২), বন্দর থানার চৌধুরীগাও এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সাজ্জাদ (৩৮), বন্দর থানার তাজপুর এলাকার সুলতান মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই থানার জাঙ্গাল এলাকার হাজী সোনা মিয়ার ছেলে আবু তালেব (৪৩) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইউনুছ (৪৫)। ধৃতদের সোমবার (১৮ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত রোববার (১৭ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।






































আপনার মতামত লিখুন :