নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সহায়তায় ছিলেন-নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
এসময় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সেই সাথে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় কিংবা বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।






































আপনার মতামত লিখুন :