News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:০৬ পিএম সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কমদতলী এলাকার ইউসুফ আলীর ছেলে জীবন (৩৪), সুমিলপাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে মো. আলম, মো. রওশন আলীর ছেলে মো. সোহেল (৪৪), পূর্ব এনায়েতনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আয়নাল মিয়া (৪৫), এবং জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।