News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহ-সভাপতি সহ গ্রেপ্তার ২২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৮ পিএম সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহ-সভাপতি সহ গ্রেপ্তার ২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেককে আটক করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। 

আটককৃত আওয়ামী নেতা সাদেক মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি (নাসিক) ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আটককৃত ব্যক্তি আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব রয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হবে।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক সিআর ওয়ারেন্ট মূলে ৩ জন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৩ জন, সন্ত্রাস ও বৈষম্য বিরোধী মামলায় ৪ জন, নিয়মিত অন্যান্য মামলায় ১জন এবং ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারী সর্ব মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।