নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, এলাকার মূল সমস্যা মাদক; এটা এখন বড় সমস্যা হিসেবে আবির্ভাব হয়েছে। আপনাদের কাছে অনুরোধ কোনো মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে কেউ বলবেন না এটা আমার ভাতিজা ছেড়ে দেন। দয়া করে বলবেন না; এটা আমার ভাতিজা; এটা আমার ছেলে। মাদক ব্যবসায়ী যদি আমার ছেলে হয়; যদি আমার বাবাও হয়; আমার ভাই হয়; তারও সাজা হওয়া উচিত; শিক্ষা হওয়া উচিত।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন এলাকাবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ আল আমিন বলেন, অন্যায়কারী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। তাহলে সমাজ ভালো হবে। যদি ছাড় দেয়া হয়; তাহলে অন্যায়কারী প্রতিষ্ঠিত হয়ে যাবে। সামাজিক কাজে কোনো রাজনীতি চাই না। এলাকার কমিটিতে যারা এলাকার উন্নয়নে কাজ করতে চায় তাদের সবাইকে নিয়ে হোক। এখানে কোনো দলাদলি চাই না। রাজনীতি করার অনেক জায়গা আছে। এলাকার কোনো সমস্যা থাকলে এনসিপি বিএনপি জামায়াতের একার সমস্যা না। এটার ভুক্তভোগী সবাইকে হতে হবে।
তিনি আরও বলেন, এলাকার সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকলেই সমস্যার সমাধান হবে। তারই ধারাবাহিকতায় আপনারা পঞ্চায়েত কমিটি গঠন করেছেন আপনাদের সাধুবাদ জানাই। আমি মনে করি; আমরা কোনো দলাদলী করবো না। এলাকার ভালো জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো তাহলে এলাকার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ এলাকার সামাজিক সমস্যা সমাধানে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন।









-20260912144331.jpg)





























আপনার মতামত লিখুন :