News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৭:০৮ পিএম সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাত্র ছয়বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটি জেলার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় রয়েছেন জানিয়েছে পরিবার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১ টার মধ্যে জঘন্য কাজ করেছেন বলে দাবি পরিবারের।  

ভুক্তভোগী শিশুর পিতা একজন অটোরিকশা চালক। তারা (নাসিক) ৯নং ওয়ার্ডের জালকুড়িস্থ পাঙাশা মাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। 

শিশুটির নানা বলেন, ৯টায় আমার নাতনি তার দাদীর সঙ্গে পেনসিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাসার বাহিরে যান। কেনাকাটা শেষে বাসায় ফেরার পর তার দাদির কাছে মজা খাবার জন্য ১০ টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে বের হবার পর তাকে দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে রাত ১১ টার সময়ে জালকুড়ি পাম্পের সামনে অজ্ঞান অবস্থায় মানুষেরা দেখতে পেয়ে জানাজানি হলে আমরা সেখানে গিয়ে অচেতন অবস্থায় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই।

তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করে এবং ইনজেকশন দিয়ে কিছুটা সুস্থ করেছেন। নাতনির জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হলে সে বিবরণ হিসেবে শুধুমাত্র লম্বাচুড়া এতোটুকুই বলতে পরেছেন। কিন্তু তাকে চেনেন না। 

এরপর ডাক্তার আমাদেরকে থানায় পাঠিয়েছে। আমরা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত করে মামলা নিবে বলে জানিয়েছেন। 

ঘটনা তদন্তের দায়িত্ববার পাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, কে এমন ঘটনা ঘটিয়েছে বাচ্চাটা তা বলতে পারছে না। আমি বর্তমানে তাদের বাসাতেই রয়েছি। আমরা এটি নিয়ে কাজ করছি। তদন্ত চলমান আছে।