নারায়ণগঞ্জ মাসদাইর বাজারের মুসলিম একাডেমীর আয়োজনে সমাজ কল্যাণ প্রভাতী সংসদের প্রতিষ্ঠাতাকালীন সদস্য হারুণ অর রশিদ (বাবুল) ও সামছুল হক সহ এলাকার মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সঞ্চালয়নায় মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক মো. নূরুল ইসলাম খানের সঞ্চলনায় মোহাম্মদ আলী ভুইয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার।
উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরিফ সুমন, জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনউদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ^াস ও শহীদুর রহমান,
আরও উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমীর উর্ধ্বতন সভাপতি আবু সিদ্দিক ভুইয়া, সহ-সভাপতি মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ হোসেন শেখ, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার, সহ-নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক (অর্থ) শাহাবদ্দিন আহম্মাদ খন্দকার, পরিচালক (দপ্তর ও প্রচার) মোঃ আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি) শাহ আলম ভুইয়া, পরিচালক (ক্রীড়া) মো. রবিউল আলম খান রবু, পরিচালক (পাঠাগার) নাজমুল কবির নাহিদ, , পরিচালক (ধর্ম) ডা. মো. নুরুল হক, পরিচালক শাহাজাহান আহম্মদ প্রধান, গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর আলম ও ইয়াসির সুলতান।
মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ড. তৈমূর আলম খন্দকার বলেন, আমাদের সামাজিক ঐতিহ্য অনুযায়ী কেউ যদি মৃত্যুবরণ করে পরিবারের সদস্য হিসেবে দোয়া মাহফিল করে থাকি। একসময় অনেক অপকর্মের এলাকা ছিলো এই এলাকা। আমরা নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলাম। ওই সময়ে যারা সহযোগিতা করেছিলেন তাদের অনেকেই এখন জীবিত নেই। তৈমূর কান্না করে বলেন; কখন মারা যাই; কখন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়; যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। ভুল তো অবশ্যই আছে; আমি ক্ষমা চাই; ক্ষমা করে দিবেন।
তিনি আরও বলেন, হারুণ অর রশিদ (বাবুল) ও সামছুল হকের সমাজের জন্য তাদের অনেক অবদান আছে। তাদের জন্য দোয়া করবেন। তাদের সন্তানের জন্য দোয়া করবেন। আমরা চলে যাওয়ার পরও মুসলিম একাডেমী সচল থাকে সেজন্য দোয়া করবেন। আমাদের একটা বাহিনী ছিলো যারা মানুষ মারা যাওয়ার পর কবর খনন করতো। যাদের মেয়ে বিবাহ দিতে পারতো না তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। এখনকার সমাজ গণমানুষের প্রয়োজন ভুলে যায়।






































আপনার মতামত লিখুন :