নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বলেছেন, বিগত ও বর্তমান মহানগর বিএনপিতে নেতৃত্ব দিয়েছে। সেই বিগত সময়ে যারা মাঠে ঘাটে যারা ছিলো তাদের সবাইকে বিলুপ্ত করে একটি ইউনিয়ন কমিটি পরিণত হয়েছে। এই পর্যায় থেকে বাহিরে এসে মহানগর কমিটি প্রতিটি পাড়া মহল্লায় লোকজন নিয়ে গঠন করতে হবে। বিগত সময়ে ছাত্রদল যুবদল করতো তারা এখন অনেক অনেক সিনিয়র হয়ে গেছে। সবাইকে নিয়ে মহানগর বিএনপি গঠন করার আহবান জানায়। আমরা যারা তৃণমূল নেতাকর্মী রয়েছি, আজকে অনুষ্ঠানে সকলকে একত্রিত হওয়ায় গর্ব হচ্ছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর নেতা জাকির খানের আয়োজনে ‘বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ’ আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ, সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির ও বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।



































আপনার মতামত লিখুন :