আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর বলেন, মাদক একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। আমরা প্রশাসনের সহয়তায় মাদক নির্মূল করতে চাই। আমরা মাদক নিয়ে জিরো টলারেন্স অবস্থানে থাকতে চাই। এককভাবে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না।
তিনি বলেন, এলাকার উন্নয়ন করতে চাইলে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সকলের সহযোগিতায় সমাজ থেকে সকল সমস্যার সমাধান করে আলীগঞ্জকে একটি বাসযোগ্য আধুনিক এলাকায় রূপান্তরিত করতে চাই।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন এলাকাবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রত্যেকটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত হয় সেই ব্যবস্থা করতে হবে। শিক্ষাই পারে একটি জাতিকে সকল কুসংস্থার অন্ধকার থেকে মুক্ত রাখতে। আমাদের একটি মাঠ আছে। এই মাঠটা পরিচর্যা করলে খেলাধূলার সুযোগ হবে। পঞ্চায়েত কমিটির কার্যক্রম পরিচালনা করার জন্য একটি অফিস দরকার; তাই আমাদের একটি জায়গার ব্যবস্থা করে দিলে ভালো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সেই সাথে সভাপতিত্বে করেন আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মনির উদ্দিন।







-20260912144331.jpg)





























আপনার মতামত লিখুন :