News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রচার উপকমিটির প্রধান লুবনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৮:০২ পিএম নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রচার উপকমিটির প্রধান লুবনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোনিয়া আক্তার লুবনা। শনিবার (১২ সেপ্টেম্বর) এনসিপির জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ এ উপ-কমিটির অনুমোদন দেন।

উপ-কমিটিতে সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন পিয়ার আলী প্রধান। সেই সাথে সদস্য হিসেবে রয়েছেন- কামরুল হাছান, সিমান্ত হাছান সোহেব, মো. জাকির হোসেন, সাফরিদ আহমেদ ও রাজিব।

এনসিপির জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব নাজমুস সাদার রুমি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রচার উপ-কমিটির দায়িত্ব পাওয়া লুবনা এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদেও রয়েছেন।