News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

এনপিসিʼর নতুন কমিটিতে সভাপতি জয়, সেক্রেটারি মুনতাসির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৫৫ পিএম এনপিসিʼর নতুন কমিটিতে সভাপতি জয়, সেক্রেটারি মুনতাসির

নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের (এনপিসি) নতুন কমিটিতে সভাপতি জয় কে রায় চৌধুরী (বাপ্পী) ও সাধারণ সম্পাদক মুনতাসির মঈন। কমিটিতে কোষাধ্যক্ষের পদ পেয়েছেন মনিরুজ্জামান আপন।

শনিবার ১২ সেপ্টেম্বর নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সংগঠনের এক সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী বলেন, আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হলেও তারা আগামী সাতদিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করবেন।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আজিজুল হাকিম, জনি হোসেইন, শাহজাহান সাজু, সুমন আহমেদ, নওরিন আনসারী,  মোস্তাকিম মাহমুদ মুকুট, তামান্না আক্তার,  সোহাগ খান,  শুভ্র সরকার, আসিফ আহমেদ, মাহাদী সানলি,  অনিক দাস অন্তু, সানন্দা সাহা।