News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

কারাবন্দীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৮:৪৯ পিএম কারাবন্দীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারাবন্দী আসামিদেরকে নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি বন্দীদের মুক্তির পর আত্মনির্ভরশীল জীবন গড়তে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের উপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.রায়হান কবির।

সচেতনামূলক এই সভায় উপস্থিত বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে মাদক মামলায় কারাগারে থাকা বন্দীদের মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক থেকে দূরে থাকার আহবান করেন।

একইসাথে স্বাভাবিক ও সুন্দর জীবনযাপনের জন্য ইতিবাচক মানসিকতা তৈরির পাশাপাশি আত্মশুদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বন্দীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.রায়হান কবির বলেন, মাদকের ভয়াল থাবায় মানুষেরা শারীরিক, মানসিক, পারিবারিক, অর্থনৈতিক ও আইনগত বিষয় নিয়ে নানামুখী অসুবিধার মুখোমুখি হন। এসব বিষয় থেকে মুক্তি পাবার জন্য অবশ্যই সচেতনতার হতে হবে।

তিনি বলেন, মাদক সেবনের ফলে লিভার, কিডনি, ফুসফুস মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগ ও উচ্চ রক্ত চাপের ঝুঁকি বাড়িয়ে রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেন। এর ফলে হেপাটাইটিসের মতো জটিল রোগের আক্রান্ত হওয়া থকেন। এছাড়াও মস্তিস্কের স্বাভাবিক কার্যক্ষতা ও স্মৃর্তি শক্তি নষ্ট, বিষন্নতা, ক্রোধ ও মানসিক ভারসাম্য নষ্ট হয়। আর এই কারণে আত্মবিশ্বাস কমে গিয়ে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পায়।

রায়হান কবির বলেছেন, মাদকের সেবন কিংবা বিক্রির কারণে অসংখ্য পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে সংসার ভেঙ্গে যাচ্ছে। শুধুমাত্র মাদকের জন্যই সমাজ চুরি, ছিনতাই ও সহিংসতা,হত্যা এবং কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। ফলে আপনাদের সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।

জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, আলোচনা সভা শেষে প্রশাসক স্যার কারাবন্দীদের জন্য পরিচালিত গার্মেন্টসে ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন। উক্ত প্রশিক্ষণার্থী ৫০ জন বন্দিরের হাতে কলমে গার্মেন্টস প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠার বিষয়ে উপদেশমূলক বক্তব্য প্রদান করা হয়।

এছাড়াও গার্মেন্ট হতে উৎপাদিত পণ্যের লভ্যাংশ হতে ৫০% উৎপাদনে নিয়োজিত বন্দিদের প্রদানের জন্য কারা নির্দেশ প্রদান করা হয়েছে।

কারাগারের জেলার শেখ মো.রাসেলের সার্বিক  তত্ত্বাবধানে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।