News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ ওসি হলেন বন্দর থানার জামালউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:২৭ পিএম শ্রেষ্ঠ ওসি হলেন বন্দর থানার জামালউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক সভায় শ্রেষ্ঠ ওসি হলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে তিনবার পুরস্কার গ্রহণ করেছিলেন। এই প্রথম তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হলেন।

বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে জেলা পুলিশ লাইনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক সভায় ওসি জামালউদ্দিনকে শ্রেষ্ঠ ওসির সনদ তুলে দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান প্রমুখ।

২০ আগষ্ট নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যা মামলায় 'সিফাত বাহিনী'র প্রধান শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সিফাত বাহির প্রধান শেখ সিফাতকে গ্রেপ্তার করে প্রশংসিত হন।

চব্বিশের পাচঁ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের রিকশার গ্যারেজে হামলা ও লুটের ঘটনায় মামলা করেছিলেন বুলবুল, যেখানে প্রধান আসামি করা হয় শেখ সিফাতকে। মামলা তুলে নিতে চাপ ও বাকবিত-ার জেরে বুলবুলকে হত্যার অভিযোগে চলতি বছর ২১ আগষ্ট রাতে সিফাত ও তার বাহিনীর মোট ১১ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।