নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী এলাকায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ এর একটি টিম।
রোববার বিকেলে এসআরবি-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি এর আভিযানিক দল ৩ অক্টোবর দিনগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যাক্ত জমিদার বাড়ীর দ্বিতীয় তলার একটি রুমের ভিতর হতে ১ টি বিদেশি পিস্তল ও ১ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে উক্ত স্পট থেকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

































আপনার মতামত লিখুন :