এসআরবি-১১ নারায়ণগঞ্জ এর মাদক বিরোধী অভিযানে বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকা হতে ১০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার মদন থানাধীন কাইটাল এলাকার মৃতঃ মহিম উদ্দিনের পুত্র কামরুল হাসান (২৯) ও বন্দর ধামগড় গোকুলদাসেরবাগ এলাকার মাসুক ভূঁইয়ার পুত্র মোঃ মিজানুর রহমান (২৭)।
রোববার বিকেলে এসআরবি-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি টিম নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোকুলদাসের বাগ এলাকা থেকে ১০ কেজি গাঁজা'সহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

































আপনার মতামত লিখুন :