নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের প্রতি বার্তা দিয়েছেন তাঁর একমাত্র মেয়ে আইনজীবী সামসুন নূর বাধন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন।
লিখেছেন, মাননীয় সংসদ সদস্য মহোদয়, নারায়ণগঞ্জ-৫ আসন। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায়। একজন ভোটার হিসেবে আমি গর্বিত যে আপনি আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আপনার উপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পূর্বের মতোই সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করবেন এই বিশ্বাস আমাদের রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও সমস্যাগুলো সমাধানে আপনি দল-মতের ঊর্ধ্বে উঠে সকলের সাথে সমন্বয় করে কাজ করবেন বলে আমরা আশা করি। আপনি সত্যিকার অর্থে জনগণের এমপি হিসেবে সবার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
আব্বু, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ।









































আপনার মতামত লিখুন :