আকবর আলী। বয়স তার ৭০। নিজে হাঁটতে পারেন না বহুদিন । পরিবারের সদস্যদের সহায়তায় হুইলচেয়ারে চলাচল করতে হয় তাঁকে। তবুও ভোটাধিকার প্রয়োগে থেমে থাকেননি তিনি। তার নাতীর সহায়তায় হুইলচেয়ারে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ৭০ বছর বয়সে।
তিনি বর্তমানে নারায়ণগঞ্জ সিটিও কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের বদরুন্নেসা আইডিয়াল স্কুল এন্ড কলেজে তাকে ভোট দিতে দেখা যায়। তিনি বলেন, বহুদিন পর নিজের ভোট নিজে দিতে পারব এই খুশিতে জীবনের এই শেষ বয়সে ভোট দিতে আসছে আরেক জনের সহায়তায় এই ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর এরকম ভোট দিতে পারছি। ভোটের পরিবেশ খুব সুন্দর।





































আপনার মতামত লিখুন :