News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৫৫ পিএম সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম

‘‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে সুলভ মূল্যে মাসব্যাপী দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। প্রথম রমজান থেকে শুরু করে ২৬ রমজান পর্যন্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় এ কার্যক্রম চলছে।

তারই অংশ হিসেবে বুধবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, পবিত্র মাহে রমজান মাস আসার আগেই জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। যার সুবিধা ভোগ করছে নিন্ম আয়ের মানুষেরা। জেলার প্রতিটা উপজেলায় বিভিন্ন স্পটে স্পটে এ কার্যক্রম চলমান আছে।

তিনি আরও বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। এখানে দুধ ডিম মাংস সুলভ মূল্যে দেওয়া হচ্ছে। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে প্রতি কেজি মুরগির মাংস ২৪৫ টাকা, প্রতি কেজি গরুর  ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ৯২ টাকায় বিক্রয় করা হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।