News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কাঁচপুর বালুর ঘাট দখল নিয়ে উত্তেজনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৩১ পিএম কাঁচপুর বালুর ঘাট দখল নিয়ে উত্তেজনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর বালুর ঘাট দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিএনপির একজন শীর্ষ নেতার ঘনিষ্ঠ সহযোগী ও তার কথিত সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য বিপ্লবকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঁচপুর এলাকায় অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় বিপ্লবকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বালুর ঘাট দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তি পলিনের নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ঘাটকে কেন্দ্র করে কয়েকশ কোটি টাকার অবৈধ বালু ব্যবসা ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। পলিন নিজেও একাধিক ছাত্র হত্যা মামলার আসামি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করে দেশীয় রাজনীতি ও এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, জেলা বিএনপির এক নেতার সঙ্গে ওই পলাতক আসামি পলিনের সঙ্গে সমঝোতা করে কাঁচপুর বালুর ঘাট দখলের পরিকল্পনা করেন। এজন্য সাত খুন মামলার আসামি নূর হোসেনের ছোট ভাই নূরুদ্দিনের ভাতিজা বাদলের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এলাকায় অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছিল।