News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সম্মিলিত প্রচেষ্টায় মাদক দূর করা সম্ভব : ফতুল্লা ওসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৩৩ পিএম সম্মিলিত প্রচেষ্টায় মাদক দূর করা সম্ভব : ফতুল্লা ওসি

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মান্নান বলেছেন, সমাজের বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে মাদক দূর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বুধবার বিকেলে ফতুল্লা স্টেশন উকিল বাড়ীর মোড়ে অবস্থিত ক্যালিক্স স্কুলে স্লোগান আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্লোগানের প্রতিষ্ঠাতা সাগর সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী,  ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উম্মে তাহেরা আঁখি, ফতুল্লা ১নং ওয়ার্ড মেম্বার হাসমত আলী, ২নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার আ. বাতেন, ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈন উদ্দিন,  কুতুবপুর ৮নং ওয়ার্ড মেম্বার ঈমান আলী, ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম, দাপা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাদাত হোসেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ঈমানগন উপস্থিত ছিলেন।