News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৫৭ পিএম শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সদর উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহন থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় ও ৪ টি হর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। সেই সাথে পরিবেশ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।