News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪  


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:২৫ পিএম ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪  

নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ১টি দা, ১টি হাতুড়ি জব্দ করা করা হয়।

গ্রেপ্তাররা হলেন বন্দরের চন্ডী মার্কেটের মো. রবিনের ছেলে অন্তু (২৩), পদুঘর এলাকার মো. রাসেলের ছেলে মো. সিয়াম (২১), ২ নং হাজীগঞ্জ এম সার্কেস এলাকার আলী আকবরের ছেলে আপন (২৩), তল্লা এলাকার আফজাল হোসেনের ছেলে মো. মিজানুর রহমান প্রকাশ শাওন (৪১)। আসামিদের তথ্যমতে আরও দুই আসামি হলেন, ফাহাদ এবং গোলাপ।  

এ ঘটনায় বুধবার বিকেলে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯ জনের বিরুদ্ধে সদর মডেল থানার এসআই কাজল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন সময় পথরোধ করে ছিনতাই-ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার অন্তুর বিরুদ্ধে থানায় দুটি, আপনের বিরুদ্ধে ৫টি এবং শাওনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।