পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে দ্বিতীয় দিনের মতো ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার গোলাম কাউছার শহীদের ব্যক্তিগত উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৩ নং ওয়ার্ডে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সামর্থ্যবানদের উচিত এই খুশির সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। মানুষের কষ্ট লাঘব করাই ইসলামের অন্যতম শিক্ষা।
তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং বিত্তবানদের প্রতি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, আমরা বন্দরবাসী সংগঠনের অধ্যাপক জানে ই আলম।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জন্য ঈদ উদযাপন কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার গোলাম কাউছার শহীদের এই প্রচেষ্টা অত্যন্ত সময়োপযোগী।
উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি গোলাম সারোয়ার সাঈদ, আব্দুল জলিল ভূঁইয়া, গোলাম কিবরিয়া শাহিন প্রমুখ।
দ্বিতীয় দিনেও ২৩ নং ওয়ার্ডের কয়েক শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের হাতে সেমাই, চিনি, তেল ও চালসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
আয়োজক ইঞ্জিনিয়ার গোলাম কাউছার শহীদ জানান, এলাকার মানুষের সেবায় এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
































আপনার মতামত লিখুন :