News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

২৩ বছর ধরে সেবা দিচ্ছি আমাকে ভুলবেন না : শকু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:৩২ পিএম ২৩ বছর ধরে সেবা দিচ্ছি আমাকে ভুলবেন না : শকু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সদস্য শওকত হাসেম শকু বলেছেন, কোন ভুল ক্রটি হয়ে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আমাওে ছেড়ে যাবেন না। আমার পাশে থাকবেন, আমি কিন্তু আপনাদের পাশে রয়েছি ২৩ বছর যাবৎ। আগামীতে আমার সেবার ২৪ বছর হবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী মেগা মেগা হবে। অনেক বড় ধরনের পরিকল্পনা নিয়েছি আপনাদের জন্য। সামর্থ্যবানদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়িয়েছি, সকলের জন্য দোয়া করবেন। ঈদ যেন আনন্দ পরিবেশ সম্পন্ন করতে পারেন সে সব পণ্য দেয়া হয়েছে।

বুধবার ১৮ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।