আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন,একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সামনে নিয়ে আসে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা।
ঈদ কেবল উৎসব নয়,এটি ত্যাগ,পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। দিনটিতে ধনী-গরীব নির্বিশেষে সকলের ঘরে আনন্দ পৌঁছে যাবে এবং সমাজে বৈষম্য ও হিংসা দূর হবে।
জুয়েল রানা বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও আমাদের দেশনেত্রী সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। একই সাথে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।




































আপনার মতামত লিখুন :