News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:০৭ পিএম ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সংগঠনের কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দায়িত্ব বোধ ও দায়বদ্ধতার মানবিক সহায়তা প্রকল্প হিসেবে প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত এই ফাউন্ডেশন সব সময় প্রবীনদের জন্য সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ প্রবীণ নাগরিকদের কাল, সময় ও বর্তমান নিজ অন্তরে স্বপ্ন দুয়ার খুলে চেষ্টা করেন প্রতিটি মানুষের মাঝে উপস্থিত হতে এবং পাশে থাকতে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন,

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন বিপদগামী অবহেলিত  প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন নাগরিক হিসেবে একই ছায়ায় আবৃত করতে কাজ করে যাচ্ছে।

তিনি সমাজ ও জাতির কাছে আবেদন করেন, প্রতিটি পরিবারে যেন সিনিয়র সিটিজেন পিতা মাতাকে একজন অভিভাবক হিসেবে মূল্যায়ণ করে এবং তার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করণে পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে।

সমাজ থেকে নির্মূল হোক পরিবার থেকে পৃথককরণের সংস্কৃতি, শিক্ষার অপসংস্কৃতি ধারাবাহিকতা। ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের অলিগলি থেকে অসহায় পিতা মাতার কান্নার কষ্টের অবিরাম গল্প শুনেছে একটু মানবিক সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে।

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম বলেন, সমাজের কাছে আমাদের উপহার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের কাছে আমাদের আহবান থাকবে, আসুন আমরা এক কন্ঠ তুলি বৃদ্ধাশ্রম নয় পরিবার হউক সুরক্ষিত বাসযোগ্য স্থান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সংগঠনের সহ সভাপতি শহীদুল্লাহ্, ফিরোজ কায়সার আজম, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাকারিয়া, অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রহমান, তমা, আতাউর রহমান মিঠু, হাসনে আরা বেগম রানী, সুজন প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন, এবিএম জাকারিয়া, ফিরোজ কায়সার আজম।