জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার সাটিয়ে জয় বাংলা স্লোগান, দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের ব্যানারে ইফতার বিতরণ কর্মসূচি পালনের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মসূচি পালন করে। পরে তারা একটি রেস্টুরেন্টে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া শেষে ইফতারের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন করা হয়।
ওই কর্মসূচির একটি ভিডিও ও কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামির হোসেন রনির নেতৃত্বে নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে কোনো এক স্থানে কর্মসূচিটি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম এবং সাধারন সম্পাদক পদপ্রার্থী ভিপি জামির হোসেন রনির তত্ত্বাবধানে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তামিম আহমেদ বিজয়, মো. আলআমিন, মো. আবু বকর সিদ্দিক বাবু, মো. দুলাল প্রধান, এবং বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফয়সাল কবির, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলী, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আসিফ আহমেদ আনিস, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রানা আহমেদ, নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শান্ত আহমেদ, মো. সিহাব আহমেদ আরাফাত, মো. ইথুন ইসলাম, অনিক সাহা, মো. দীন ইসলাম সহ প্রমুখ নেতাকর্মীবৃন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং ছবিগুলো মঙ্গলবার ১৭ মার্চের বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ৮ মার্চ শহরের ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের ব্যানারে সাফায়েত আলম সানির আয়োজনে উক্ত ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিভাইড ফেসবুক পেইজ থেকে ওই কর্মসূচির ভিডিও আপলোড দেওয়া হয়েছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে যুবলীগ কর্মীদের জয়বাংলা স্লোগান দেওয়ার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়ে ছিলেন, দুপুরে কয়েকজন যুবলীগ কর্মী যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টাঙান এবং ‘জয়বাংলা’ স্লোগান দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তাদের মধ্যে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলো মহানগর বিএনপি নেতা জাকির খানের অনুসারীরা।
































আপনার মতামত লিখুন :