News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

হকারে ভুল করতে চায়না বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:৩২ পিএম হকারে ভুল করতে চায়না বিএনপি

নারায়ণগঞ্জ হকার ইস্যুতে বিরোধীরা যেন লাভবান না হয় সেদিকে নজর রেখে দলীয় নেতাদের বক্তব্যে রাখার আহবান জানিয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম এমপি। অন্যদিকে নগরবাসীকে অভিশাপ (হকার) মুক্ত ও দিগুবাবুবাজার এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তারাই দুইজনই বিগত সময়ে আওয়ামীলীগের জনপ্রতিনিধিদের মত ভুল করতে চাচ্ছে না। সেজন্য বিএনপির নবনির্বাচিত এমপি-নবাগত প্রশাসক বসে সাধারণ মানুষের চাহিদা পূরণে কাজ করছেন।

জানা গেছে, এর আগে হকারদের বসানো নিয়ে তৎকালীন এমপি শামীম ওসমানরা সাবেক মেয়র আইভীর উপর হামলা করে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি শহরে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালানো চেষ্টা করেছিলেন তৎকালীন নাসিক মেয়র ডা. আইভী। সেসময় হামলায় আইভীর উপর হকারদের ইটবৃষ্টিতে ঢাল হয়ে দাড়াঁন আওয়ামীলীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মীরা। টানা এমপি-মেয়রের মধ্যে দ্বন্দ্বে বিরক্ত হন সরকার প্রধান। এরপরও সাধারণ মানুষের চাহিদা হকার উচ্ছেদ করতে পারেনি তারা।

ওই ঘটনার প্রায় আট বছর পর বিএনপি সরকার ক্ষমতা আসীন হওয়া পর নির্বাচিত এমপি আবুল কালাম ও নবাগত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ইতোমধ্যে শহরে যানজটমুক্ত ও হকার ইস্যুতে একমত প্রকাশ করে একাধিক মিটিং করেছেন। ঈদের পর ফুটপাতে হকার বসানো হবে না এমন সিদ্ধান্ত নিয়েছেন জনগণের দুই জনপ্রতিনিধি।

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখন মেয়র ও এমপি মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আগের মত উত্তর মেরু দক্ষিণ মেরুর কোন সুযোগ নেই। এমপি ও প্রশাসক এখন চায় পরিকল্পিত নগরী। সাধারণ জনগণ চাহিদা নিয়ে সুন্দর গ্রিন ও ক্লিন সিটি রূপান্তর করবো। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসকরা ৬০ দিনের কর্মসূচী নিয়েছি। 

অন্যদিকে নাসিক সভাকক্ষে হকার ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের দলীয় নেতারা এখানে বক্তব্য রেখেছেন। তাদের বলবো তাদের বক্তব্য যেন বিরোধী দলের বক্তব্যের পর্যায়ে চলে না যায়। কারণ এর মাধ্যমে বিরোধীরা লাভবান হবে। ক্ষমতাসীনদের অল্প বক্তব্য রাখতে হবে কাজ করতে হবে এবং ধৈর্য্য ধারণ করতে হবে। আমাদের বক্তব্য যেন আমাদের জন্য বুমেরাং হয়ে না যায়। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বর্তমান সময়ের প্রশাসক সরকার মনোনীত। তাকে কতটা আমরা সহায়তা করতে পারি ও কতটুকু তার থেকে নিতে পারি সেটা আমাদের ভাবতে হবে। তার উপর আমরা কতটুকু ওজন দিবো সে কতটুকু বহন করতে পারবে তা ভাবা উচিত।

অপরদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি প্রশাসক সেই ক্ষমতা খাটানোর বিষয় না। আমি আগে যাকে সালাম দিয়েছি এখনও তাকে সালাম দেই। সড়কে একা হাঁটি, আমার বাজার আমি করি। বাজার করেছি আমি নিজে। বাজারে গেলেও তো কিছু মানুষের সাথে আমার কথা হয়। এই দ্বিগুবাবুর বাজার আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি নির্দেশ দিয়েছি দ্বিগুবাবুর বাজারে সম্পত্তির পরিমান নিরুপন করতে এবং এর মালিকানা নির্ধারণ করতে। এরপর সরকারি সম্পত্তিগুলো আমরা উদ্ধার করে এই বাজারের ভিতর আমরা জায়গা করে দিব। সেখানেই কাঁচা বাজার বসতে পারবে।

তিনি আরও বলেন, ফুটপাত দখল করে হকার ও সড়কে অবৈধ যানবাহনে অভিশপ্ত নগরীতে রূপ নিয়েছে। এই অভিশাপমুক্ত শহর গড়ে যে কোন পদক্ষেপ নিতে প্রস্তুত সিটি কর্পোরেশন। হকার শতভাগে ৯৮ ভাগ হলেন অন্যত্র জেলার বাসিন্দা। ব্যবসা যে কেউ করতে পারে, তাই বলে ফুটপাতে করতে হবে কেনো।