News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

আড়াইহাজারে ছাত্রদল সভাপতি পদপ্রার্থীর ঈদ বস্ত্র বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৪২ পিএম আড়াইহাজারে ছাত্রদল সভাপতি পদপ্রার্থীর ঈদ বস্ত্র বিতরণ

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ও এমপি নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় দোয়া মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য হুসাইন মুহাম্মদ অন্তরের আয়োজনে এই দোয়া ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আড়াইহাজার বাসীকে উদ্দেশ্য করে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হুসাইন মুহাম্মদ অন্তর বলেন, ঈদ সকল শ্রেণী পেশার মানুষের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনে সাধারণ, খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতী মানুষের সুখে দুখে ছিলো ভবিষ্যতেও থাকবে। আমি আমার পক্ষ থেকে আড়াইহাজার উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি।