নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে প্রায় দুই হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে হ্রদয় গ্রুপ।
হ্রদয় গ্রুপের চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমান তার নিজ বাসভবনে এ আয়োজন করেন। ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্রদয় গ্রুপের চেয়ারম্যান ও তৈয়বুর রহমানের সহধর্মিণী নারগিস রহমান, গ্রুপের পরিচালক রাফিদুর রহমান হ্রদয়, তামান্না রহমান ও লিটন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ফারুক মাদবর, আবুল হোসেন, আমির হোসেন, দুলাল ও রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তৈয়বুর রহমান তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছরই চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই আর কষ্টে থাকবে না। আমি বিশ্বাস করি, মানবতার এই কাজগুলোই আমাদের সমাজকে আরও সুন্দর ও সহমর্মী করে তুলবে।”
তিনি আরও বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম হওয়া উচিত। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাভোগীরা হ্রদয় গ্রুপের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


































আপনার মতামত লিখুন :