News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দলীয় শীর্ষরা জেলা পরিষদের প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:৪০ পিএম দলীয় শীর্ষরা জেলা পরিষদের প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের নিয়োগ পেয়েছেন দলের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি নারাণয়গঞ্জ-৩ ও ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাকে দলের মনোনয়ন না দিলেও জেলার চারটি আসনে মধ্যে তিনটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ের ছায়া ছিলেন মামুন মাহমুদ। ধৈর্য্য ধরে রাজনীতিতে সক্রিয় থাকায় তাকে এই মূল্যায়ন করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিকে জেলা পরিষদের গত ১০ বছরে প্রশাসক ও চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুর হাই ও মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। এর মাঝে নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলেন আনোয়ার হোসেন। তিনি প্রথম দীর্ঘ সাড়ে ৫ বছর চেয়ারম্যান ও প্রশাসকের দায়িত্ব পালন করেন। তার নির্বাচনের মাধ্যমে শেষ চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য বাবু চন্দন শীল। অন্যদিকে আওয়ামী লীগ ২৪-এর ৫ আগস্ট ক্ষমতা পতনের পর এই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন জেলা প্রশাসকরা।

২০১৬ সালে আওয়ামী লীগ সরকার দুই বছরের মাথায় সারা দেশে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন। সেই নিয়োগে জেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুর হাই প্রশাসক দায়িত্ব পান। তিনি এই অবস্থার মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পান। তারপর নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। তারপর নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান হয়ে মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করে আত্মগোপনে চলে যান বাবু চন্দন শীল।

বিশ্লেষকদের মতে জানা গেছে, ক্ষমতাসীন দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতারা জেলা পরিষদের প্রশাসক/চেয়ারম্যান নির্বাচিত হন। যার কারণে আগামীতে যারা ক্ষমতায় আসবেন শীর্ষ নেতাদের এই মূল্যায়িত হবেন।

সরকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ ১৫ মার্চ। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি একাধিকবার কারাবন্দী এবং বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা অধ্যাপক মামুন মাহমুদকে প্রশাসক নিযুক্ত হওয়ায় আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেছেন। তারা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। বারবার জেল ও জুলুমের শিকার হয়েছি। এই নিযুক্তি বিএনপির জন্য বড় পাওয়া। তারা আরও জানান, ভবিষ্যতে তাকে আরও উচ্চ পদে পদায়ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে। 

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমার প্রাণের দল বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই খুশি। দেশের উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার চেষ্টা চালাবো।