News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

স্কাউটিং তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৪৯ পিএম স্কাউটিং তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে : ডিসি

“স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে 'নবম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬' এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত স্কাউট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়,নারায়ণগঞ্জ  জনাব সিফাত উদ্দিন।

এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ বিভিন্ন পর্যায়ের স্কাউট সংগঠক এবং স্কাউট শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিঁনি আরও বলেন যে, এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়।

প্রধান অতিথি আশা প্রকাশ করেন যে, এ সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯-১৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।