News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুই মাস পর বন্দরের রাসেলের লাশ ফিরলো দেশে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:১৯ পিএম দুই মাস পর বন্দরের রাসেলের লাশ ফিরলো দেশে

পরিবার নিয়ে আর্থিক স্বচ্ছলতার আশায় ২০২১ সালে কিরগিজস্তানে পাড়ি জমান নারায়ণগঞ্জের বন্দরের মোহাম্মদ রাসেল। ৫ বছর ভালো কাটে তাঁর। হঠাৎ করেই গত ফেব্রুয়ারীতে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান রাসেল। অনেক প্রচেষ্টার পর বৃহস্পতিবার দেশে আনা হয় মরদেহ।

এদিন সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌছায়। রাসেলের স্ত্রী শিলা বেগম কাছে লাশ বুঝিয়ে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।

লাশ নিয়ে এ্যাম্বুলেন্স যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২৩নং ওয়ার্ডের নূরবাগে রাসেলের বাড়িতে পৌছানো হয়ে আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

স্ত্রী শিলা বেগম জানান, ফেব্রুয়ারি মাসে স্ট্রোক হয়ে মারা যান। তার মৃত্যু হলে তার কর্মস্থল কোম্পানি ও কিরগিজস্তান সরকার তার লাশ দেশে ফেরাতে কোন উদ্যোগ নেয়নি। ফলে রাসেলের পরিবার এলাকায় লাশ ফেরত আনতে অর্থ উত্তোলন করেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় দুই মাস পর বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দরে লাশ নামে।