নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ‘চাচা’ সম্বোধন করে জড়িয়ে ধরে ফটো সেশন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের নবাগত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া। এ সময় চাচা-ভাতিজার মুখে হাস্যোজ্জলে জাতীয় সংসদ ভবন এলাকায় ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়।
৯ এপ্রিল বিকালে জাতীয় সংসদের অধিবেশনের চা বিরতিতে বিএনপির এই দুই এমপি মুখোমুখি হলে ক্যামেরাবন্দি হন। এ সময় প্রবীন নেতা আবুল কালামকে চাচা বলে সম্বোধন করেন দিপু ভুইয়া পরে।
চাচার হাত ধরে দীপু বলেন, এমপি আছি কালকে থাকবো না। আমার চাচা থাকবো সারাজীবন। আমি আপনার ভাতিজা হিসেবে থাকতে চাই।
এরপর দুই এমপি ছবি তুলেন এবং তাদের ফটো সেশনে একে অপরের উন্নয়নমূলক কার্যক্রম পরামর্শন করেন এবং আগামীতে নারায়ণগঞ্জকে কিভাবে মডেল জেলা হিসেবে গড়ে তোলা যায় আলাপচারিতা করেন। প্রায় ২০ মিনিটের আলাপ থেকে জাতীয় সংসদের অধিবেশনে প্রবেশ করেন।




































আপনার মতামত লিখুন :