নারায়ণগঞ্জ শহরের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাতা সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, শিক্ষার্থীরা যদি ভালো রেজাল্ট করতে পারে এটাই আমাদের সার্থকতা হবে। তারা যদি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সেটা আরও বেশি সার্থকতা হবে। শিক্ষার্থীরা ব্যক্তিগত জীবনে আরও শিক্ষা গ্রহণ সৎকর্মের সাথে জড়িত থাকে এটা হবে সার্থকতা। শিক্ষার্থীরা যদি তাদের শিক্ষাকে কাজে লাগায় তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি আরও বলেন, ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জনের বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতার সময় চলছে। প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। প্রচেষ্টার কোনো মৃত্যু হয় না। স্কুলের টাকা ব্যাংকে না রেখে সম্পদ বৃদ্ধি করেন। এই সম্পদ একসময় কাজে আসবে।
বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্মার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমির পরিচালক মো. আব্দুল হালিম ও ইয়াসির আরাফাত প্রমুখ।


































আপনার মতামত লিখুন :