News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে লিফলেট বিতরণ কর্মসূচি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৪২ পিএম গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে লিফলেট বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জে মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তারা এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন। সেই সাথে লিফলেট বিতরণ কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রধান সড়কে লিফলেট বিতরণ করা হয়।

সমাবেশেষে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দ্বিচারিতার ইতিহাস রয়েছে। এই দ্বিচারিতা এখন বিএনপির মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই বিএনপি যদি শাক দিয়ে মাছ ঢাকতে চায় তাহলে আমরা দাবী আদায়ে মাঠে নামবো। জুলাই সনদের কোনো বিকল্প নেই। যদি সোজা আঙ্গুলে কাজ না হয় তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে। আমরা লিফলেট বিতরণ দিয়ে শুরু করেছি প্রয়োজনে সরকার পতনের আন্দোলন শুরু হবে।

জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকিব ও এবি পার্টির মহানগর আহবায়ক শাহজাহান ব্যাপারী প্রমুখ।