News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

পাম্পে এলোমেলো পার্কিং আর দুর্ঘটনায় মহাসড়কে যানজট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:১৬ পিএম পাম্পে এলোমেলো পার্কিং আর দুর্ঘটনায় মহাসড়কে যানজট

রাতভর জ্বালানি তেলের পাম্পগিলোতে গাড়ির দীর্ঘ সিরিয়াল এবং গজারিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে যাওয়ায় আজ সকাল হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৭ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল হতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত থেমে থেমে গাড়ি পার হতে দেখা গিয়েছে। 

দেখা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর হতে মদনপুর এবং জাঙ্গাল থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্তের প্রায় ৭ কিলোমিটারের বেশি এলাকায় যানজট সৃষ্টি হয়ে আছে। মূলত মহাসড়ক ঘেঁষে অবস্থিত বিভিন্ন তেলের পাম্পগুলোতে তেল সংগ্রহের লক্ষ্যে এলোমেলোভাবে গাড়ি পার্কিং রাখা এবং গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে  একটি মাইক্রোবাসের উল্টে দুর্ঘটনা ঘটনা যানজট এ লেগেছে। 

যাত্রাবাড়ী যাবেন মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান। তিনি বলেন,৩০ মিনিট ধরে মদনপুর আটকে আছি। গাড়ি থেকে থেকে যাচ্ছে। গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বলা যাচ্ছে না।

এমরান হোসেন নামের এক গণমাধ্যম কর্মী দীর্ঘ ৪০ মিনিট ধরে মোগরাপাড়ায় যানজটে আটকে আছে। তিনি বলেন, সকাল থেকেই এ অবস্থা। ভাবলাম দুপুর হলে সড়ক ক্লিয়ার হবে কিন্তু তা  হয়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শ্রী বিষ্ণপদ বলেন, পাম্পে তেলের জন্য এলোমেলো গাড়ি রাখায় এ যানজট সৃষ্টি হয়েছে। এটা রাত থেকেই হয়েছে।তবে দুর্ঘটনার খবর আমার জানা নেই।