নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে ৬ টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১ ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টিম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ এর পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন কাঁচপুর ব্রীজের পিলারের খাদ থেকে ৬ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১ টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
শুক্রবার ১ মে সকালে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাত্রীকালীন একটি টহল টিম ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ এর পশ্চিম পার্শ্বে বালুরগদি সংলগ্ন কাঁচপুর ব্রীজের পিলারের খাদে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ৩০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ৬ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১ টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :