সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানে উৎসবমুখর আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উদ্বোধন করা হয়।
এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে ক্রীড়াবিদদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ। সেই সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দমুখর পরিবেশ। সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হলো।
এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করেছে সরকার।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






































আপনার মতামত লিখুন :