News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলনের ‍‍`জনশক্তি সভা‍‍`


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২, ২০২৬, ০৯:৩৬ পিএম ইসলামী ছাত্র আন্দোলনের ‍‍`জনশক্তি সভা‍‍`

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে  'জনশক্তি সভা ২০২৬' অনুষ্ঠিত হয় ।

১মে শুক্রবার সকাল ৮টায়  আইসিএবি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের চারিত্রিক ও নৈতিক উন্নয়ন অপরিহার্য। ইসলামী ছাত্র আন্দোলন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফি। তিনি সংগঠনের জনশক্তিকে আরও গতিশীল ও দক্ষ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার সাবেক প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মুফতী ইমদাদুল হক। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুহা মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক আবরারুল করিম, দাওয়া সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।