News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

আইভীকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না দেখানোর না করার নির্দেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৪২ পিএম আইভীকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না দেখানোর না করার নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট| একইসঙ্গে তাকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত| রোববার ২৬এপ্রিল বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন|

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু|

পরে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০ মামলায় জামিন পেয়েছেন| আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন দেখানো হয়েছে| শ্যোন অ্যারেস্ট দেখানোর ˆবধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়|

২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক-শ্রমিক মিনারুল ইসলাম| পরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন| পরদিন গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে|

এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনা-সহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন| এ মামলায় এজাহারভুক্ত ১২  নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী| পরে তার বিরুদ্ধে আরও মামলা করা হয়|