গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হওয়া ‘নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ৩০ এপ্রিল সফলভাবে অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এই ফাইনালে রেজা ফাহাদ ও ইফতেখার আহমেদ পুলক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স-আপ হন মোঃ জাহিদ হোসেন (টেনিস কনভেনার) ও মোঃ সাইফুর রহমান জুটি। এছাড়া তৃতীয় রানার্স-আপ হিসেবে মোঃ মোফাজ্জল হোসেন মিন্টু ও মোহাম্মদ আলী সোহেল জুটি এবং চতুর্থ রানার্স-আপ হিসেবে হাজী কামালউদ্দীন আহমেদ ও ফরিদ উদ্দীন খান জুটি কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে ক্লাবের বিপুল সংখ্যক সদস্য ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। এই সফল আয়োজনের মাধ্যমে ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে।






































আপনার মতামত লিখুন :