News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নিজ হাতে ড্রেন পরিস্কার করলেন নাসিকের প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:০১ পিএম নিজ হাতে ড্রেন পরিস্কার করলেন নাসিকের প্রশাসক

নিজ হাতে পানি নিস্কাশনের ড্রেন থেকে ময়লা বর্জ্য অপসারণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় খাল পুনঃখনন ও ড্রেন পরিষ্কার কাজের উদ্বোধনকালে তিনি নিজ হাতে ড্রেন পরিস্কার করেন। পরে একটি এক্সাভেটর দিয়ে জালকুড়ি দশপাইপ এলাকায় খাল পুনঃখনন কাজ শুরু হয়। এসময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, এই খালটি পরিস্কার হলে মশা মাছির উপদ্রব কমার পাশাপাশি আপনারা সকলেই উপকৃত হবেন। কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা আপনারাও খেয়াল রাখবেন। ড্রেনগুলো বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে সড়কে ও বাসাবাড়িতে পানি জমে যেত। ড্রেনগুলো পরিস্কার হওয়ায় আশা করছি নগরবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে। আমরা ইতোমধ্যে অনেকগুলো খাল খনন, জলাশয় ও ড্রেন পরিস্কার, রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। আশা করছি ৬ মাসের মধ্যে সকল সমস্যার সমাধান করা হবে।